আয়ের স্বপ্রণোদিত প্রদর্শন

ধারা : আয়ের স্বপ্রণোদিত প্রদর্শন
(১) ধারা ২৪ এ উল্লিখিত রিটার্ন বৈধ হিসাবে বিবেচিত হইবে, যদি-
(ক) উক্ত ব্যক্তি রিটার্ন দাখিলের পূর্বে-
(অ) এইরূপ আয়সহ মোট আয়ের উপর পরিশোধযোগ্য কর পরিশোধ করেন; এবং
(আ) অপ্রদর্শিত আয়ের সমানুপাতিক করের ১০% (দশ শতাংশ) হারে জরিমানা পরিশোধ করেন;
(খ) ধারা ১৭১ এ উল্লিখিত সময়সীমার মধ্যে আয়ের রিটার্ন দাখিল করা হয়; এবং
(গ) রিটার্নের সহিত নিম্নবর্ণিত বিষয়াদি উল্লেখপূর্বক একটি ঘোষণাপত্র সংযুক্ত করা হয়-
(অ) ঘোষণা প্রদানকারী ব্যক্তির নাম;
(আ) ঘোষিত আয়ের খাত ও পরিমাণ;
(ই) ঘোষিত আয়ের উপর পরিশোধিত কর ও জরিমানা।
(২) ধারা ২৪ ও এই তফসিলের বিধানাবলি প্রযোজ্য হইবে না, যদি-
(ক) এইরূপ আয়ের রিটার্ন দাখিলের পূর্বে ধারা ২১২ এর অধীন কোনো আয়, পরিসম্পদ বা ব্যয় গোপন করিবার বা কোনো আয় বা তাহার অংশবিশেষের উপর কর ফাঁকি নেওয়ার কারণে কোনো নোটিশ জারি করা হয়;
(খ) এইরূপ আয়ের রিটার্ন দাখিলের পূর্বে ধারা ২০০ এর উপ-ধারা (২) এর অধীন কোনো ব্যাংক কোম্পানির উপর কোনো নোটিশ জারি করা হয়;
(গ) এইরূপ আয়ের রিটার্ন দাখিলের পূর্বে ধারা ৩১১-৩১৩ এর অধীন কোনো কার্যক্রম গ্রহণ করা হয়;
(ঘ) এই অনুচ্ছেদের অধীন ঘোষিত কোনো আয়-
(অ) কোনো বৈধ উৎস হইতে উদ্ধৃত না হয়; বা
(আ) আপাতত বলবৎ অন্য কোনো আইনের অধীন অপরাধমুলক কার্যক্রম হইতে উদ্ধৃত হয়; বা
(ঙ) এই অনুচ্ছেদের অধীন ঘোষিত কোনো আয় সংশ্লিষ্ট করবর্ষে কর অব্যাহতি প্রাপ্ত হয়।
(৩) ধারা ২৪ ও এই তফসিলের অধীন প্রদর্শিত আয় নিম্নবর্ণিত কার্যক্রমসহ যেকোনো উৎপাদনমূলক কার্যক্রম বা খাতে বিনিয়োগ করা যাইবে, যথা-
(ক) শিল্পোদ্যোগ ও তাহার সম্প্রসারণ,
(খ) বিদ্যমান কোনো শিল্প-কারখানার প্রমিতকরণ, আধুনিকীকরণ, সংস্কার ও সম্প্রসারণ;
(গ) ইমারত বা অ্যাপার্টমেন্ট বা ভূমি;
(ঘ) বাংলাদেশ স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সিকিউরিটিজ, বা
(ঙ) পণ্য ও সেবা উৎপাদনকারী কোনো ব্যবসা, বাণিজ্য বা শিল্পোদ্যোগ।
মন্তব্য :
এই আইনটি ২০২৫-২০২৬ করবর্ষে সংযোজন করা হয়েছে।
Ad Placeholder (Google Ads)

মন্তব্য : আইনটি অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর সংশোধিত আদেশ দ্বারা সংযোজন করা হয়েছে

সরকারি পোর্টাল লিংক

প্রয়োজনীয় সরকারি লিংক

কর সংক্রান্ত সকল সরকারি ওয়েবসাইটের সরাসরি প্রবেশ লিংক। নিরাপদ ও প্রমাণিত।

ই-টিডিএস

ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স

সরাসরি ভিজিট করুন →
নিরাপদ সংযোগসরকারি ওয়েবসাইট

ই-টিআইএন

ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর

সরাসরি ভিজিট করুন →
নিরাপদ সংযোগসরকারি ওয়েবসাইট

এ-চালান

অনলাইন চালান সিস্টেম

সরাসরি ভিজিট করুন →
নিরাপদ সংযোগসরকারি ওয়েবসাইট

এনবিআর ওয়েবসাইট

জাতীয় রাজস্ব বোর্ড

সরাসরি ভিজিট করুন →
নিরাপদ সংযোগসরকারি ওয়েবসাইট

সোনালী ব্যাংক পেমেন্ট

কর পেমেন্ট সিস্টেম

সরাসরি ভিজিট করুন →
নিরাপদ সংযোগসরকারি ওয়েবসাইট

ই-রিটার্ন ওয়েবসাইট

ইলেকট্রনিক রিটার্ন

সরাসরি ভিজিট করুন →
নিরাপদ সংযোগসরকারি ওয়েবসাইট

রিটার্ন ভেরিফাই

রিটার্ন যাচাইকরণ

সরাসরি ভিজিট করুন →
নিরাপদ সংযোগসরকারি ওয়েবসাইট

গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • সকল লিংক সরকারি পোর্টালের সরাসরি সংযোগ
  • ব্যবহারের পূর্বে URL যাচাই করুন
  • ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখুন
  • সন্দেহজনক লিংকে ক্লিক করবেন না

সর্বশেষ আপডেট: ৫/২/২০২৬ • তথ্যসূত্র: জাতীয় রাজস্ব বোর্ড